Top News

ঘুম আসেনা তারে বীনে - বাউল মজনু

ঘুম আসে না তারে বীনে

        

আমার ঘরের দোয়ারে আজ

মধ্য রাতে কেউ বলে না

কই গো ঘুমাইলে নি, দোয়ার খোল

নানান ভাবনায় ঘুম আসে না

কাতরাই একাকী বিছানায়

তন্দ্রা এলে চোখের কোণে

হঠাৎ জেগে উঠি তার ভাবনায়

কিন্তু কেউ আসে না

কী যে ডাক ডেকে গেছে সে

এখন কাছে নেই তবুও মনে পড়ে

চিন্তার লাটিম ঘুরে মাথায়

অন্তঃসার শূন্য এ জীবন

তারে বীনে নদীর জলে, কেউ নামে না

আজ এই রাতের জলসায়

তবু অষ্ট প্রহর কাটে, তার ভাবনায়

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন