Top News

বেকার জীবন- বিচিত্র কুমার

বেকার জীবন

লেখাপড়া শেষ করেছি

গ্রামের বাড়ি থাকি,

পাড়া প্রতিবেশী আমায় নিয়ে

এখন করে হাসাহাসি।

চাকরি এখন সোনার হরিণ

কোথায় পাব ভাই?

এ সমাজে আমার তো আর

কাকা মামা নাই।

চিন্তায় চিন্তায় ঘুম আসে না

মাথার চুল উঠে যায়,

দালালেরা আবার চাকরির জন্য

অনেক টাকা চায়।

এখন আমি কী যে করি

হায়রে ভাবছি সারাক্ষণ!

এ সমাজে টাকা ছাড়া

চাকরি পেল ক জন।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন