Top News

মানিব্যগ জাদুঘরে জমা ।। ইউসুফ তাপস














মানিব্যাগ জাদুঘরে জমা 



আপেলের দোকানে দাঁড়িয়েছি
ভুল ক্রেতা
তিন আঙুলের ভাঁজে দুয়েকটি আঙুর
আহা, শিহরণ!
প্যাকেট প্যাকেট আপেল
প্যাকেট প্যাকেট কমলা
প্যাকেট প্যাকেট আঙুর
নিয়ে যাচ্ছে ওরা
দেখছি অজস্র উজ্জ্বল মুখ
আমার মানিব্যাগ বহু আগেই জাদুঘরে জমা;
কপালে এঁকেছি বিষণ্নতা
তবুও মুগ্ধ দর্শক...
ক্রেতারা চলে গেছে যে যার মতো
দোকান পুরোপুরি ফাঁকা
ঝাঁপি নামিয়ে দিচ্ছে বিক্রেতা

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন