দু একটা বৈশাখ।। নয়ন আহমেদ।। poem by nayon ahmed ।। কুয়াশা

দু একটা বৈশাখ।। নয়ন আহমেদ

কিছু স্থিরতা লাল হলে 
                যাপিত আনন্দ পাখা মেলে।
তার শ্বাস-প্রশ্বাস থেকে পাবো দিগন্তপ্রসারী মাতৃভাষা।
এই হেতু, ঝাঁক ঝাঁক টিয়ের ওড়াওড়ি ছড়াবো ঘুমের প্রচ্ছদে।
দু একটা বৈশাখ বেণী বেঁধে বসবে উঠোনে।
তার চোখ থেকে খুঁজে নেবো অনেক জানালা।
সহস্র উঠোন।
দিন ও রাত্রির সবুজ গোলাপ।

খুঁজবো সংকেত -মোড়া বৃত্তাকার খাম।
হাসি হাসি দীর্ঘ উচ্চারণ।
কিছু ঝুঁকে পড়া উচ্চলাফ।
আরও কিছু মহীয়সী দৃষ্টি নিয়ে সাজাবো সহসা।
যেন কোনও উৎসব হতে হতে ছড়াবে সার্বিক উদ্দীপনা —
এই ভূগোলের কোঠরে কোঠরে।

কতো সূর্য আলতা ঢেলে ঢেলে মহাকাল হয়।
ঘর-দোর-বারান্দায় ছায়া হয়ে বসে যাবে বাংলার বৈশাখ—
একটি জবার মতো সঘন উত্তাপে।

আরো পড়ুন....

ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন