শিশুর চাওয়া ।। মোঃ মাজেদ হোসেন

শিশুর চাওয়া

আমরা সবাই কচি পাতা
ছিড়ো না'কো হাতে
যত্ন নিও সবাই আমার
নষ্ট না হই যাতে।

ফুলের মত ফুটব আমরা
ছড়িয়ে দেব সুবাস
নতুন আলোয় ভরিয়ে দেব
সবার আপন নিবাস।

আমরা সবাই ভোরের রবি
উঠি আঁধার কেটে
অবহেলায় দিন গুলো যায়
মেঘের মতো ঢেকে

আমরা সবাই কাদা মাটি
যেমনি করে গড়ো
তেমনি করে হব আমরা
ছোট থেকে বড়।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন