নিমন্ত্রণের খসড়া।। রেজাউদ্দিন স্টালিন।। poem by rezauddin stalin।। কুয়াশা

নিমন্ত্রণের খসড়া
রেজাউদ্দিন স্টালিন 

যখন তোমার ইচ্ছে হবে এসো
যে ছিলো সে চলেই গেছে কবে
বাধা দেয়ার কে আর আছে বলো
যখন তোমার ইচ্ছে হবে এসো

এখন বোশেখ গাছের পাতা ঝরে
ঘাসের ঘাড়ে তপ্ত রোদের রেখা
আসবে তুমি কোন পরবের পরে
পথ পেয়েছে নিরুদ্দেশের দেখা

চতুর্দিকে হরেক রকম কাজ
ইস্কাপনের ছবির মতো নারী
বক্ষ খুলে দেখায় কারুকাজ 
এবার অতীত ভুলতে যদি পারি

গনগনে রোদ শহর পুড়ে ছাই
গাড়ি ঘোড়ার ঈর্ষাকাতর গতি
এসব কথা বলারতো কেউ নাই
গাছগাছালির করুণ পরিণতি

রাত্রি এলে স্মৃতির পরে স্মৃতি
শুনিয়ে যায় আবার হবে দেখা
যখন তোমার ইচ্ছে হবে এসো
আমি আছি আগের মতো একা

আরও পড়ুন....

শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন