কবি সৈকত রায়হান এর "নক্ষত্রদের অসমাপ্ত শোকসভা" থেকে ৬টি কবিতা প্রকাশ করলো কুয়াশা।
| সম্পাদক
স্বপ্ন মানে
স্বপ্ন মানে
পাখীর ডানায় উড়তে জানা
ভূবন ভুলে মনখেয়ালে
ছুটতে জানা -
সব হারিয়ে বিরাট আকাশ
শেষ ঠিকানা ।
স্বপ্ন মানে
জীবনজুড়ে ভুল প্রণয়ের চিত্র লেখা
ভুলের মাশুল গুনে গুনে
কপালজুড়ে বলিরেখা !
তবুও মনে
সাহস করে সেই প্রণয়ের চিত্র আঁকা ।
স্বপ্ন মানে
জীবনভর হেঁটে যাওয়া
অচিন পথের ছন্দ আঁকা ।
হাহাকারের মায়াছবি
হৃদয় মাঝে
কোন সে গোপন হাহাকারের বীণ ,
কোন পথে যে
হারিয়ে গেল সোনাঝরা দিন ?
কেন এমন
মায়াছবি মনে ভেসে আসে ?
কোন সে গোপন
ভালোবাসা চোখের কোণে ভাসে !
কোন বেদনা
আকাশজুড়ে ভাসে নিরালায় ?
সেই বেদনায়
উথাল পাথাল মনের আঙিনায় ।
সুন্দর সে
হারিয়ে গেল কোন মথুরায় ,
খুঁজি তারে
অহর্নিশি নিখিল পথের গাঁয় !
প্রতিস্বর অন্ধকার
উত্তরাধুনিক উত্তাপ ছড়িয়ে এইমাত্র
চলে গেল একটি সুবাসিত কবিতা
চারপাশ লন্ডভন্ড হতে হতে
ফের উঠে দাঁড়ালো একটি কালো কোকিল
কিছু অগোছালো নদী
গুছিয়ে নিতে শুরু করে !
জেগে ওঠে শীতরাত - মৃতনদী ।
বসন্ত ছড়িয়ে দিয়ে কবিতাটি
অসহায় পড়ে থাকে
প্রতিস্বর অন্ধকারে …
একটি ঘোরলাগা সন্ধ্যার খসড়া
একদিন অপসৃয়মান বিকেলের স্নায়ুতে
আগুন জ্বেলে ফুটে ওঠে সন্ধ্যাফুল
এখানে হঠাৎ যেন স্তব্ধতার ঘোর ,
থেমে গেছে সমস্ত কোলাহল ;
মুছে দিয়ে দিনের ক্লান্তি
থেমে গেছে ভুলচুক , লেনদেন !
থেমে গেছে সমস্ত পাখ- পাখালীর
আনন্দ গুঞ্জরণ ,
ঘোরলাগা সমস্ত নদী
ঢেউ ভুলে - ফুলে ওঠে
দূরে যেন কেঁদে যায় কেউ
নিঃশব্দ হাহাকারের মত মানুষের মনে
জেগে ওঠে - ঝুরঝুর ঝরে পড়া গান !
জীবন মৃত্যুর অপার সেতু
যেন ঘোরলাগা এইসব সন্ধ্যার ঘ্রান ।
প্রশ্নবাণ
তোমরা যখন অদ্ভুত সুরে গেয়ে যাও গান
আমি তখন প্রশ্নের ভেতর
মনের ভেতর ডুকরে ওঠে চালায় প্রশ্নবাণ !
যখন ধোঁয়াওঠা চায়ের কাপে ওঠে টুংটাং
আমার ভেতরজুড়ে গুমরে মরে -
তারার আকাশ প্রশ্নবাণে হচ্ছে চিৎপটাং !
মাথার ভিতর জ্বলছে আগুন নিচ্ছে সবাই ওম
ঘড়ির কাঁটা চলছে কি ঠিক ?
উল্টো পথে উল্টো রথে দিচ্ছে সবাই দম ।
কোথাও আলো নেই
সেলাই করা ঘনকালো মেঘের মত
দূরবর্তী হতাশাচিত্র
ঘিরে আছে চারপাশ ।
এখানে সবার মুখ সেলাই করা
কান সেলাই করা …
মানবিক কান্নাসমূহ জমা নিয়ে
মিছিলের মুষ্ঠিবদ্ধ হাত
স্ট্যাচু হয়ে আছে আকাশের পানে ।
প্রয়োজনীয় স্বপ্নের মৃতদেহ
ঝুলে আছে সূর্যকে আড়াল করে -
কোথাও আলো নেই ।
পৃথিবীর পথে পথে পড়ে আছে
ছত্রভংগ মিছিলের সমস্ত ক্লান্তি !
আরো পড়ুন....
কালরাতের কালো গল্প পড়ুন এখানে
ঢাকার আঞ্চলিক কবিতা পড়ুন এখানে
অন্ধকারের বোতাম খুলে পড়ুন এখানে
প্রকান্ড ও ক্ষুদ্র অহংকারের বিরুদ্ধে পড়ুন এখানে
সাহিত্য আড্ডা নিয়ে রিভিউ পড়ুন এখানো
এসডি সুব্রত'র বই ও কবিতা পড়ুন এখানে
অনিন্দ জসীম এর বই ও কবিতা পড়ুন এখানে
মিলন মাহমুদ এর কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাদমান সজীব এর মৃত্যুমৈথুন পড়ুন এখানে
মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks