এক গুচ্ছ প্রেমের কবিতা।। অনিক খুরশীদ
ইচ্ছে ঘুড়ি
টেক্স করেছিলে; তোমাকে ভালোবাসি
প্রজাপ্রতির মতো উড়ছিলাম!
ব্যালকনিতে দাঁড়িয়ো;
ফেরার পথে তোমাকে দেখে যাবো।
দ্বন্দ্ব
ছেড়েই যদি যাবে
তবে দূরে থাকাই ভালো
কপলে লালটিপ পড়িয়ে দিক অন্য কেউ।
নির্জনে শব্দের প্রতিধ্বনি;
এইসব নিস্তব্ধতায় তবু ফিরে আসে দুরের ছায়া।
বিষাদ ছুঁয়ে শালিকের চোখ জলে ভরে;
আমাকে মনে করে উদাস দুপুরে কেঁদো না।
প্রত্যুষ যেভাবে জেগে ওঠে
মায়া ঠিক তেমন করে বুকের ভিতর জেগে থাকে।
আরো পড়ুন...
খসরু পারভেজের কবিতা পড়ুন এখানে
রাহমান ওয়াহিদের গুচ্ছকবিতা পড়ুন এখানে
সিদ্দিক প্রামাণিক এর কবিতা পড়ুন এখানে
আযাদ কালামের কবিতা পড়ুন এখানে
বিজয় দিবসের বিশেষ সংখ্যা পড়ুন এখানে
নাগিব মাহফুজ এর উপন্যাস ভিখারি পড়ুন এখানে
কবি আমিনুল ইসলামের দারুণ কবিতা পড়ুন এখানে
তমিজ উদদ্ীন লোদীর গুচ্ছকবিতা পড়ুন এখানে
প্রতিদান
তোমাকে দেখবো বলে
তাকিয়েই আছি...
হুমড়ি খেয়ে পড়ে কপাল কেটে গেল
রক্ত ঝড়লো;
ভালোবাসার লাল রক্ত
তবুও তোমার হাসি থামে না!
ভেজা অর্কিড
ঋদ্ধ পারমিতা চেয়ে দেখে সপ্তর্ষি চাঁদ
উচ্ছৃঙ্খল ঢেউ থেমে যায়; স্তব্ধ দিনযাপন
যুগল হাতের ইশারা
স্পর্শে নৈঃশব্দ্যে ফুল ফোঁটে।
অন্ধকারে উজ্জ্বল তুমি
আনত মুখ তুলে তাকালে
হিরন্ময় সুর বাজে
নিশীথ প্রহরে দীর্ঘগল্প করে কানাকানি।
বৃষ্টির ফোঁটায় ভিজে অর্কিড
বুক শীতল হয়;
বাড়ে আত্মতুষ্টি।
স্বচ্ছ কাঁচে জলধারা
জলছাপ আঁকে বাসনা
ফোঁটায় ফোঁটায় ভিজে মুখ।
লাজুক হাসি কিনেছি
সুমনার হাত কিনেছি
পাকাপোক্ত করেছি মনের দখল
সুমনার লাজুক কিশোরী মার্কা হাসি কিনেছি
বিনিময়ে তুমুল বরষার প্রথম
ষোলটি ভেজা কদমফুল হাত ভরে দিয়েছি।
এক বিকেলে সুমনার চোখের মায়ায় পড়েছি
কাঁপন জাগিয়ে বুকে;
বেনি দুলিয়ে পিছন ফিরে তাকিয়ে চলে যেতো
অথচ সুমনা বুঝতেই পারলো না
আমি সারারাত সুমনাকে দেখেছি!
নীল খামে সুগন্ধিমাখা সুমনার চিঠি
আমার হাতে দিয়েই দৌড়ে পালালো
চিঠির ভাজ খুলতেই সুমনার নরম হাতের স্পর্শ;
নিঃশ্বাস ওঠানামার গভীর অনুভূতি
আমাকে প্রেমো মায়ায় আচ্ছন্ন করে তুলে।
ছোট ছোট অক্ষরে সুমনা লিখেছে-
আমি কিছুতেই মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না
আমার মন শুধু আপনাকে চায়।
আরো পড়ুন...
চরু হক এর কবিতা পড়ুন এখানে
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
খৈয়াম কাদেরের কবিতা পড়ুন এখানে
মাহবুবার করিমের কবিতার পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks