সিকানদার কবীর এর কবিতা।। poem by sikandar kabir।। কুয়াশা

সিকানদার কবীর।। কবি


তপ্ত করতলে অস্থির আবাস
সিকানদার কবীর 

দ্যাখো,তন্ন তন্ন করে খুঁজে দেখো হৃদয়ের জীর্ণ পকেট
কোথায় সোনালি মোহর?
কতোবার আমি মানুষের মোহাবিষ্ট আঙুল ছুঁয়ে বলেছি,
ওই হাত সুখের বদলে ধরে আছে শুধুই শূণ্যতা;
তোমরা তবু ক্ষিপ্র হাতে ছিন্ন করেছো মূলত সুখ 
আর স্বপ্নের রুগ্ন সংসার 
তোমাদের অলৌকিক মাদুলির স্পর্শ নিয়েছি ঠোঁটে 
--পুড়ে যাচ্ছ,পুড়ে যাচ্ছ, বলে করেছি ভয়ার্ত চিৎকার।

তথাপি অস্হির করতল ছুঁয়ে নিয়ত খান্ডবদাহন
নিরুদ্দিষ্ট সুখের যুদ্ধে মূলত সুখ আর শান্তির সমূহ বিনাশ 
তাবৎ শান্তির  ব্রিগেড ভস্ম করবে বলে সোৎসাহে
ছড়াচ্ছো কেবলি আগুনের হলকা;
আর আমি আগুন থেকে বাঁচাবো বলে মানবিক শরীর
পতনের ধস থেকে অস্হির আবাস 
বুকের দগ্ধ হিরোশিমায় প্রস্তুত রেখেছি সহস্র সৈনিক 
সমেত দমকল বাহিনী।


আরো পড়ুন...

তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন 
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
খৈয়াম কাদেরের কবিতা পড়ুন এখানে
মাহবুবার করিমের কবিতার পড়ুন এখানে
খসরু পারভেজের কবিতা পড়ুন এখানে

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন