প্রেমাংশু শ্রাবণ || গুচ্ছকবিতা
বিষাদ
রক্ত ও নুনে, মিশে আছে স্মৃতি, শীতকাল,
মথের ভাঙা ডানা।
বাতাসের ঘুলঘুলি থেকে দেখি
সিপিয়া রঙের মেঘে জমেছে অসুখ।
আরও দূরে যাই
আরও দূরে গিয়ে নির্মাণ করি তোমাকে।
একতারা
একতারার মতো মৃদু এ জীবন,
অস্পষ্ট, নিরুচ্চার। না বাজালেও কিছু নয়,
তবুও বাজি। লুকিয়ে থাকি কনসার্টের
এক কোণে।
বৈরাগী আঁধার এসে
বাউলের আঙুল থেমে গেলে, আমার
শিরদাঁড়ার তার একতারা হয়ে বেজে ওঠে,
বেজে চলে
বৈরাগী আঁধার থেকে, ভৈরবী জোছনায়.....
জ্যামিতি
শুধু নুন রাঁধো তুমি, আমি অমাবস্যা আঁকি।
আঁকা এবং রাঁধা শেষ হলে
দু'টি চন্দ্রবিন্দু ছুটি নিয়ে ঈশ্বর ও ঈশ্বরী হয়ে যাবে।
আমরা গোপন চুক্তির মতো ফিসফিস শব্দে
হেঁটে যাবো মীন রাশির দিকে।
নদীর কিনারায় মাছেদের ক্ষুদ্র ঘর,
ক্ষুদ্র গেরস্থালী।
তুমিই বিশ্ব, তুমিই বিশ্বরূপা,
মাকড়সা এবং জ্যামিতির আনন্দময় ধাঁধাটি
পেরিয়ে এসো,গোবর নিকানো
উঠোনে আসন পেতেছি।
জবা
আলোর চূড়ায় আজ যত চুপ
ততদূর নীল অন্ধকার। কেবল ধুলোর পাশে
ছল করে দাঁড়িয়ে়ছো তুমি।
শান্ত, কিন্তু মন্থর সকাল শুধু মুছে নেয়
ফোঁটা ফোঁটা হিম।
তোমার নিজের চোখে আজ আর
ঢেউ নেই কোনও।
শব্দ গন্ধ স্পর্শ সব খুলে যাক, দেবতা
দেখুক ---
জবা ফুটে উঠেছে দূরে
আমাদের দিকে ।
উদ্ভাস
খসে পড়া হলুদ পাতাদের সাথে
জীবনের আলোচনায় বসি। ক্রমে বাতুল
হয় সময়। তোমার নাভী থেকে ভূমিষ্ট হবে,
তাকেও দেখি। কান পেতে শুনি তার জন্মকান্নার
উদ্ভাস। এই পৃথিবী এক বিস্তৃত জরায়ু --
এই প্রবোধ হলুদ পাতাদের, নতুন চারাটি
তোমার অথবা আমারও।
তবু কী অদ্ভুত উদাস প্রতিটা শিকড়ের মাটি
আরো পড়ুন..
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।। ২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।। ২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/ ২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/ ২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
খৈয়াম কাদেরের কবিতা পড়ুন এখানে
মাহবুবার করিমের কবিতার পড়ুন এখানে
খসরু পারভেজের কবিতা পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks