Top News

তারখাম্বা (আঞ্চলিক কবিতা) সাজ্জাদ হোসেন। taarkhamba poet sazzad hossen কুয়াশা



তারখাম্বা

সাজ্জাদ হোসেনের
(পুরান ঢাকার আঞ্চলিক কবিতা)

          
সারা জাহান আন্দার কুটকুটা
আমার গুড্ডিটা আসমানে চিপকাইয়া রৈছে;
চান্দের ভোল্টেজ কৈমা অইছে
সিক্সটি পাওরের গ্লুব,
গাঙ্গের কালা পানিতে বুজি দিছিলো চুব,
হালার বুড়াপ্পাই ছাড়ে না;
মাগার উই হালার 
তার খাম্বার ওমর বাড়ে না।

বাচপানেত্তে দেখতাছি উই জাগাই খাড়ায়া রোইছে।
কেঠা জানে? কার কাছে হাঙ্গা বইছে?
আগেও যায় না, পিছেও না- ডাইনেও না, বায়েও না
ঠ্যাটা এক তার খাম্বা!
আমার চুল ঝড়ে উইরা সাপা
পাইকা হৈছে সাদা, মাগার ওই হালার জাওয়ানি
খালি চমকায়, খায় বুজি বিদেসি পানি, 
আগে জ্বলতো গ্লুব- পরে আইলো টিউব।
অহনতো এক্কেরে এলিডি।
কতো রহমের মেলোডি,
এক্কেরে চাওনই যায় না।
পুরানি মহব্বত, নস্টালজিক! মজাই আলাদা
ছতে ছতে মাঞ্জা মাইরা দোস্তেগো লিয়া আড্ডা;
ডেকসেটে জোড়ে গানা বাজায়া
সবতে মিলা কোমোর নাচায়া,
জীতেন্দ্রর ড্যানসের উড়াউড়ি
স্কুল ছুট্টি অইলে, রাস্তায় গুরাগুরি,
তারখাম্বা দৈরা খাড়ায়া থাকন
ছেড়িগো দিগে বেহায়ার রহম চাওন,
চিঠি, ওর বিতরে বি গোলাপের পাপড়ি...
মাইনসের বাড়ির গোলাপ ফুল করতাম চুরি,
একটা চুম্মার লেগা কতো পিছেপিছে ঘুড়ছি!
দুপফরে বাপে গোমাইলে পখেটে  মাইরা আত
কতো কিছু কিনা দিছি;
একলগে এক চোখে,সারা জিন্দেগীর খব দেখছি,
তুমি আমার  জান
তোমার লেগা জান কুরবান!
কতো যে মিছা কৈছি!
চোকটা বন কইরা দইরা রইছি,
মন চাইতো মৈরা যাইগা
কুনদিন জানি বাইগাই যাইগা,
আহা!
লাগে যিমুন ঐ দিনের কথা।
অহন,এই যুগেবি পেরেম আছে
মাগার মহব্বত নাই,
পেরেমিকা আছে, আশিক নাই
গান আছে,মাগার জান নাই,
চিঠিতো নাইই, গোলাপের পাপড়িবি নাই
গোলাপ ফুল যাবি আছে,গেরান নাই,
চাইনিস মালের ছড়াছড়ি 
বাজে গানা জোড়ে,
অস্থির রিমিকসের ডাইল খিচুড়ি।

জীতেন্দ্রর ড্যান্স নাই
কতো কিছু নাই!
উই ফিলিম, বিকাল, উই সাম নাই
বিরানির বি গেরান নাই
বেলি ফুল আর মাখনা নাই,
উই তুমি নাই
উই আমি নাই
কতো কিছু আছে,কতো কিছু নাই!
খালি নাই আর নাই।
মাগার উই তার খাম্বা !
অহনো উই জাগায় উমুনি আছে,
লড়ে নাইতো ইট্টুবি আগে পিছে,
অরে জিগা, সাওয়াল করো,
জবান খুলবো এইবার, মনে অহে অর,
খতম অইবো খামোসি 
উইই আমার মহব্বতের সাক্ষী,
ওরে কসম দিয়া সাওয়াল করো
সাচ্চা কয়, বুকের পাটা বুহুত বড়ো,
তারখাম্বারা কি ঝুট কোইবো?
আমার গুড্ডিবি এইবার আজাদ অইবো,
নিচে নামলে দেখবা জানেরজান 
দেখবো সারা জাহান,
আমগো দুইজনের নাম, 
অহনবি লেখা আছে!


আরো পড়ুন

অন্ধকারের বোতাম খুলে পড়ুন এখানে
প্রকান্ড ও ক্ষুদ্র অহংকারের বিরুদ্ধে পড়ুন এখানে
সাহিত্য আড্ডা নিয়ে রিভিউ পড়ুন এখানো
এসডি সুব্রত'র বই ও কবিতা পড়ুন এখানে
অনিন্দ জসীম এর বই ও কবিতা পড়ুন এখানে
মিলন মাহমুদ এর কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাদমান সজীব এর মৃত্যুমৈথুন পড়ুন এখানে
মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে 
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে 
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন 
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন