বিহঙ্গ মন ।। অনিমেষ সিংহ

বিহঙ্গ মন

চোখদুটি জোনাকি,

লাশের শরীরে অভিমান ঢেলে

তোমাকে দিয়েছি ফাঁকি।

পরিচিত এক চুম্বকের মতো,

ক্ষত,

টেনে রাখে লৌহকণিকা।

আজীবন।

তুমি দুটো দিকই, খুলে দিয়েছ কতোবার,

আমি নিতে পারিনি বিহঙ্গ মন।

  

        

 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন