Top News

আহবান ।। ডঃ রহমত উল্ল্যা খান

আহ্বান

তীর ভাঙ্গা ঢেউ আমি

নীড় হারা পাখি,

মনের ভূবন ছেড়ে

চলে যাবে না-কি  ?

তোর তরে এ আকাশ

নীল-সাদা সব,

ঝড়ো-বুকে তোর সুখে

করি কলরব !

আমার তো, বন নেই

মরূভূমে থাকি,

বুকের ছাতি'র নিচে

আয় গেঁথে রাখি !

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন