সব দোষ ওদের ।। রিদওয়ান নোমানী

সব দোষ ওদের

কোন এক বিকেলে জনপদ সর্বশান্তের  নিয়তে আক্রমণ চালালো জল।

কোন আক্রোশে? তাও জানা হলো না

কোন প্রয়োজনে? তাও জানা হলো না

মাইক্রোফোনে ফোন দিলে এই মুহূর্তে সংযোগ সম্ভব হচ্ছে না ওপর প্রান্ত থেকে।

ওর ফোনটাও বন্ধ রাখলো

ও বড়ই জীদ্দী।

তাই বলে কি অসহায় নির্দোষ আবাল বৃদ্ধের ওপর আক্রমণ। ওরা কি দোষ করছে কি ওদের অপরাধ? উত্তর আসবে না।

জানি তুমি অনেক কষ্ট পেয়েছো

তাহলে ওখানে কেন আসবে?

তুমি তো সোজা বুড়িগঙ্গার উপর দিয়ে সংসদে আসলেই পারতে।

কারণ সব দোষ ওদের।

সুন্দরবন তুমিও যদি কোন একদিন আসো

তাহলে জলের মত জনপদে নয়।সরাসরি সংসদে আসবে।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন