সুখ
আমার তোমাদের মত ঘন ঘন চায়ের তেষ্টা পায়না
আমার ক্ষুধা পায়।
তোমরা যখন চায়ের ধোঁয়ায় নিকোটিনের ধোঁয়া মিশিয়ে সুকখটানে দুঃখ বিলাসে ভাসো,
প্রেমিকা, গণিকা অথবা কবিতা মন্থন করো,
আমি তখন এক থালা ধোঁয়াতোলা ভাতের ঘ্রাণ শুঁকে শুঁকে, কর্পোরেশনের একগ্লাস পানিতে পেট ঠাণ্ডা করি।
আমার কাছে সুখ হল একপ্লেট গরম ভাতের কিনারে
একবাটি ঝাল মাংসের তরকারি!
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks