ত্রিফলাকাব্য - রওশন জান্নাত রুশনী


ত্রিফলাকাব্য

লাজনীতি

জনতার চিৎকার নেতাজীর শিৎকার

ক্ষমতার চেয়ার ব্যবসার শেয়ার

অতি চমৎকার! অতি চমৎকার!

কুর্ধম

ধর্মের উনুন জ্বালাও আগুন!

সাঁওতাল-রোহিঙ্গা-মালাউন...

বাহ কী দারুণ! বাহ কী দারুণ!

পূঁজবাদ 

শ্রমিকের শ্রম মালিকের দম

রক্তচোষা পুঁজিবাদ যম

কী মনোরম! কী মনোরম!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন