বৈশাখী - শ্রীলেখা চ্যাটার্জী

বৈশাখী 

বসন্ত চলে গেছে ! 

ফাগুনীয়া বাঁশি শিষ দিয়ে দিয়ে যায় মন- প্রসবিত মিলনের সরোবরে --- 

হৃদয়ের অথৈ চাতালে ; নব বরষের 

প্রাণ পেয়ালায় ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে মেঘ তরঙ্গের বৈশাখী আবাহণে ---

নিদারুণ দাবদাহ ,বৃক্ষেরা বিপ্লবী ! 

মাটির বুকে বেজে ওঠে বধ্যভূমির গোঙানি ! 

ঐ শাঁই শাঁই ধ্বনিতে পাথার চুম্বক ছাড়ে ঘ্রাণ --- ঘ্রাণ নেয় মাটির পৃথিবী ; 

উষ্ণ নিঃশ্বাসে জরাজীর্ণ আকাশ পিঞ্জরে পিঞ্জরে পুঞ্জ পুঞ্জ অভিশাপ 

ঠেলে দেয় বাতাসের শিরায় শিরায় ! 

ক্ষুব্ধ বৈশাখ অঙ্গে অঙ্গে আঁকে নববর্ষ প্রলোভন -সোনালি ভোরের শীতল ছোঁয়া , চন্দ্রিল রাতের মায়াবতী ঘোর , 

মধ্যাহ্নের রক্ত চক্ষু পৃথিবীর নাড়ীতে

রাখে এক অজানা সন্ত্রাস ! 

রোমে রোমে রোমাঞ্চিত বসুমতী কামিনী

পল্লবিত ; 

সরোবরে ছলছল বৈশাখী নটবর বিদ্রোহী বেশে ছোটে দিগ্বিদিক ! 

দিশেহারা সব আকাশ প্রদীপ সমুদ্র  চয়নে!

 

লেখাঃ ৭/৪/১৭ইং

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন