দশটা দশের নীল রঙা এক্সপ্রেস বাস - বেলাল চৌধুরি

দশটা দশের নীল রঙা এক্সপ্রেস বাস

মোড়ের মাথায় দাঁড়িয়ে ছিলুম

কখন আসবে দমকা হাওয়ায়

লাল - ধূলোর ঘূর্ণী তুলে, দশটা দশের,

নীল রঙের এক্সপ্রেস বাস।

ভিরের মধ্যে দেখবো চকিত

বিদ্যুল্লতা,মহুর্মহ বজ্রপাত।

ঝড়ের সঙে লুটিয়ে পড়বো

বজ্রাহত বৃক্ষ আমি-

বাস এলোনা,বাস এলোনা

খবর এলো দূর্ঘটনার 

ঝড় এলোনা,ঝড় এলোনা

খবর দিলো ভূলুন্ঠিত দূঃসময়। 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন