দুটি কবিতা - যুগান্তর মিত্র

(১) ভ্রমণবৃত্তান্ত 

______________

ক্যামেরার ক্লিকে

ফুটে ওঠে ভ্রমণবৃত্তান্ত।      

থইথই আনন্দ আর উৎসবের মুখোশ বানাই,

ঢেকে রাখি যাকিছু সম্বল।

এসো অন্ধকার,

এসো অ্যাসিডবৃষ্টির প্রতিলিপি,

আমাকে শুইয়ে দাও

যাবতীয় ক্ষোভ আর বিক্ষোভের আগুনে।

কানাগলি দিয়ে ছুটে আসছে ঢেউ,

মৃত্যু উপত্যকার মতো জেগে থাকছে যারা,  

তারা সব নাগরিক আবেদন ঝুলিয়ে

হেঁটে যাচ্ছে দূরে।

আমি আর কোথাও যেতে পারি না কোনোদিন… 

(২) দরজা

_________

দরজা খুলে রাখি নিজস্ব নির্মাণের

এবং কবরের।

অভিসারের উল্টোপিঠে ইচ্ছেডানা এপিটাফ।

দরজা দিয়ে ঢুকে পড়ে শূন্য শূন্য শূন্য আর আলপিন রঙের বিষাদ-মলাট।






যুগান্তর মিত্র                            

প্রযত্নে ~ তপন চক্রবর্তী                             

গোকুলপুর, খালধার

ডাক ~ কাটাগঞ্জ

জেলা ~ নদীয়া

সূচক ~ ৭৪১২৫০

মোবাইল ~ ৯৮৩১৩৮১৭৬৩

e-mail : jugantarmitra@gmail.com 


1 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

নবীনতর পূর্বতন