পা - রহমান হেনরী

পা 

নিউরনে মিশে গেছো;

এই যে এখন, মানিক মিয়া এভিন্যুতে হাঁটছি—

এখানে তো কোনও প্রসঙ্গই ছিলো না তোমার!

অথচ আমার জুতার মধ্যে, টের পাচ্ছি,

অতিরিক্ত এক জোড়া পায়ের অস্তিত্ব;

এটা কি সেই ঘটনারই বর্ধিতাংশ নয়? যেখানে

পা দুটো ফেলে, ভুলক্রমে, নূপুর নিয়েই

ফিরে গিয়েছিলে তুমি? কীভাবে চলছো এখন?

পা দুটো ফিরৎ নিতে আসবে না?

পাহাড়ও এত ভারি নয়, যত ভার আমাকে দিয়েছো—

1 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

নবীনতর পূর্বতন