এই কোলাহলে
এরপর আর কথা হয়নি-
হয়নি দেখা-
ক্যামোন আছো-
কি করছো-
কী খাচ্ছো-
এক বোশেখে পাঞ্জাবীতে লিপিস্টিকের দাগ লেগেছিল তা আড়াল করতে পেরেছিলে তো মধুময়?
আর মাত্র ক'টা দিন পরেই বোশেখ ছুঁয়ে যাবে সবার অন্তর-
আর আমি অন্তরালে থেকে যাবো-
এসব হইহুল্লোড়, চারিদিকে সাজ সাজ রব-
লোক সমাগম এবং বাতাসে ছড়িয়ে পড়া
বোশেখি আমেজ---
আজকাল কিছুই ভালো লাগেনা!
ঠাঁয় দাঁড়িয়ে থাকা বটবৃক্ষের মতো;
জীবনটা থমকে গ্যাছে নাকি আমি তাও
বুঝতে পারিনা!
রাতদিন শুধু ঘুম নেমে আসে দু'চোখের পাতায়---
য্যানো হাজার বছরের ঘুম আমার চোখে জমা!
একদিক দিয়ে ভালোই হয়েছে-
ঘুমের ভেতর তোমাকে হারানোর কষ্টবোধের
উদ্রেক হয়না!
কিন্তু, জাগ্রতচিত্ত তোমাকেই বার বার কাছে
পেতে চায়---
যদি আরেকটিবার কাছে পেতাম বুকের ভাঁজে জড়িয়ে রাখতাম বলতাম,
লেপটে থাকো তুমি যেমন করে তেজপাতা রঙের অন্তর্বাস লেপটে থাকে আমার ফর্সা বক্ষদেশে--
নরম কোমল আবেশে ডুবে যাও মধুময়-
তুমি-আমি ফিরবো না এই কোলাহলে।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks