নির্বিরোধী - জগলুল হায়দার

নির্বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

ডালডাগুলা ঘি'র বিরোধী

পায়েশগুলা ক্ষীর বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

কে আর এখন নির্বিরোধী?

ঢেউগুলা সব তীর বিরোধী

হিংসুটেরা বীর বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

কে আর এখন নির্বিরোধী?

শেয়ার সূচক থির বিরোধী

মোল্লারা কেউ পীর বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

কে আর এখন নির্বিরোধী?

কফিগুলা টি'র বিরোধী

বোকাগুলা ধী'র বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

কে আর এখন নির্বিরোধী?

উপরিআলা ফী'র বিরোধী

মিরাক্কেলও মীর বিরোধী!

কে আর এখন নির্বিরোধী?

কে আর এখন নির্বিরোধী?

সমাজপতি শির বিরোধী

ভিআইপিরা ভিড় বিরোধী

কে আর এখন নির্বিরোধী?

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন