নাট্যদৃশ্যে তুমুল করতালি - ইউসুফ তাপস

নাট্যদৃশ্যে তুমু্ল করতালি 

কে যেনো শহরের প্রাণকেন্দ্রে ছড়িয়েছে দিগম্বর দৃশ্য

ঘরে ঘরে ভিডিও লিংক, উত্তাপ

ইজ্জতের বেইজ্জতি মুখ্য নয়--- নাটক আরো গভীরে

মানুষগুলো আয়নায় দাঁড়িয়ে নিজের প্রসঙ্গে ভাবছে

এরপর তাকেও দেখা যাবে জন্মদিনের নৃত্যে

চিল কিন্তু ঠিকঠিক ছিঁড়ে নেয় বেকুবের কান

উদ্ধারে কারা নামে হ্যামিলন ঢলে?

মোহন সুরে বাজছে বাঁশি--- নাট্যদৃশ্যে তুমুল করতালি।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন