Top News

চিঠি- ৩ ।। শামশাম তাজিল



চিঠি-৩





কিছু চিঠি ভুল ঠিকানায় চলে গেলে হেসে ওঠে কাল পিঁপড়া

পাহাড়ের নিজস্ব ডাকঘর নাই
তবু আমি পাহাড়কে লিখেছিলাম আমার অনুরাগ

ঝর্নাকলম সাক্ষী, বাবার কোন প্রেমিকা ছিল না।

প্রেমিকাকে লেখা আমার চিঠি একবার বাবা পড়ে ছিলেন সন্দেহে(?)

প্রেম নিয়ে প্রেমিকার সন্দেহ থাকলেও বাবার ছিল না

পিঁপড়া কেন হেসেছিল সেই গল্প জানে পাহাড়ের প্রতিবেশি

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন