Top News

অংক ।। মাইন উদ্দিন পাঠান

অংক


অংক শুধু হিসেব নিকেশ
অংক নয়তো জমির ভাগ
বৃটিশ বেটার খোঁচা খেয়ে
হাত পেতেছি করছি মাগ।

গুলি বন্দুক বোমা আগুন
অংক কষে আসছে ভাই
আমি বেকুব জীবন দিলাম
নিজে অংক শিখি নাই।

জমিদারের নামে জমি
তাতে আমার পুরো ভাগ
শস্য ফলাই অংক কষি
পিঠের পরে জমির দাগ।

পাকি'র খাঁচা ভেঙে এলাম
অংক কি আর শিখবো
তোমার হাতে আমার হিসেব
আমি শুধু দেখবো?

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন