অবিচ্ছেদ মিলন - শিহাব আহমেদ সবুজ

অবিচ্ছেদ মিলন

(গল্প)

শৈশব পেরিয়ে যৌবনের শুরুর দিকে। উড়ু উড়ু মন। একটা সময় ছিল যখন উজ্জ্বলের মরুজীবনে 'পরি' ও 'কল্পনা'র সুভাগমন ঘটে ছিলো। তাঁর এই জীর্ণ-শীর্ণ দেহে 'পরি' ও 'কল্পনা'র সংস্পর্শ কি চাট্টিখানি কথা! তবুও অনেক ভেবে তাদের দুজনার মধ্যে দূরত্ব রেখে বসবাসের সুযোগ করে দিয়েছিলো। সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের নিয়ে এভাবে কেটে গেল কিছুদিন। হঠাৎ এক গভীর জোসনা রাতে 'পরি' ও 'কল্পনা'র সাথে তাঁর প্রেমের বিচ্ছেদ ঘটলো। নিঃস্ব এ মনে এখন চিন্তা আর ভাবনাদের হাট বসতে শুরু করলো। পূর্বের সেই 'পরি' ও 'কল্পনা'র স্বপ্ন-পরশ এখন শুধু বিস্মৃত অতীত।এই নিঃসঙ্গতায় কেটে গেল দীর্ঘ কয়েকটি বছর ।ধূসর এই মরুজীবনে 'পরি' ও 'কল্পনা'দের প্রবেশ এখন এক রকম নিষিদ্ধই । সুতরাং 'পরি' ও 'কল্পনা' রীতিমত অবাঞ্ছিত ।উজ্জ্বল ছোটবেলায় তাঁর দাদুর মুখে শুনেছে মরুভূমেও নাকি মেঘ ডাকে । দয়ালু স্রষ্টা কালে-ভদ্রে সেখানেও পানি বর্ষণ করে । আজ থেকে দু'বছর পূর্বে  তাঁর কোমল মরুজীবনেও হঠাৎ করে দেয়া ডাকল ।সে জানেনা, কোত্থেকে খোঁজ পেল পূরোনো প্রেমিক 'পরি' ও 'কল্পনা'। এবার তাঁরা এলো বন্ধুত্বের ছদ্মরূপে। তাদের আগমনে অনেকদিন পর যেন 'পরি' ও 'কল্পনা'দের একত্রিত করে 'পরিকল্পনা'র একটা পুনর্মিলনী জলসা বসানোর চিন্তা ও চেতনার উদ্ভব হল তাঁর। তারাও শোধালো,এতে তাদের কোন সংকোযময় আপত্তি নেই। ভাবনানুসারে 'পরি' ও 'কল্পনা'কে একই সুতোয় গাথার 'পরিকল্পনা' সম্পন্ন করা হলো। তাদের এবার ফিরে আসা ছিল উজ্জ্বলের  জীবনে চমর অভিশপ্ত। এবারের প্রেমের ভাবনা তাঁর ক্ষিন মনকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ওরা উজ্জ্বলকে নিশ্চিত সংঘর্ষের দিকে ডাকছে। সে চায় উদ্দাম অপার্থিব জীবনের স্বাদ উপভোগ করতে কিন্তু ওরা তাঁকে প্রতিনিয়ত-ই তলিয়ে দিচ্ছে অতলান্তে, মিলিয়ে যাচ্ছে আদিগন্ত অন্ধকার নির্জনতায়।

অজানা এক ভীতি, অন্ধকার সাথে এক অনিশ্চয়তা আঁকড়ে ধরে আছে তাঁর স্বপ্ন সমূহের অস্তিত্ব জুড়ে। 

তাঁর মস্তিষ্কের রক্তকণিকা আজ ছলনাময় প্রেম  ভয়ের অভয়ারণ্য। 

বিশ্বাস অভাবের নিষ্ঠুর অসহায়-বিধ্বস্ত উজ্জ্বলের  নিঃসঙ্গ জীবন। 

সে উঠে দাঁড়াতে চায়। 

কিন্তু পারছেনা। 

যেতে চায় গন্তব্যে,ভীতিযুক্ত প্রেম পথের ভীরে হারিয়ে ফেলে কাঙ্খিত কুঠির। 

সে চায় শিশির ভেজা সবুজ ঘাসের মুক্তো উজ্জ্বল জীবনের কোলাহল যুক্ত ভালবাসা। 

তোমাদের ধোঁকাযুক্ত প্রেম আগুনের প্রবাহ পুড়িয়ে করেছে খাক তাঁর জীবনের স্বপ্নাষ্কুর। তোমাদের দুর্গন্ধময় পঁচনশীল গলিত ভালবাসার দুর্গন্ধে অতিষ্ট তাঁর নাভিশ্বাস। 

উজ্জ্বলের আহত অতৃপ্ত স্বপ্নের রোণাজারি সুখ নয় শান্তি নয়, স্বস্তির আকুল তীব্রতায় তোমাদের দূষিতদৃষ্টি হিংস্র কপাটে। 

ওরা তাঁকে নিরুদ্দিষ্ট নির্বিবেক জীবনের দিকে ডাকছে। 

এসো সকলে ঐক্যবদ্ধ হয়ে সূর্যের আলোয় ছলনাপূর্ণ  প্রেমের অন্ধকার পলায়নের অপেক্ষা করি ।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন