অকালবসন্তের বজ্র - নির্মলেন্দু গুণ



অকালবসন্তের বজ্র 
বৃষ্টিডাও নামছে ঝুমাইয়া,
মাঝে মাঝে বজ্র পড়িতেছে।
মনে হচ্ছে আনন্দধ্বনিতে
গগনদা উদযাপন করছেন
অবিবাহিত বাসর-রজনী।
এইডা কুনু কথা হইলো-?
আমাদের চোখের সামনে 
আসমানীরে চুমাইয়া চুমাইয়া
ফালাফালা করবে বজ্রবিদ্যুত।
আর আমরা তা দেখুম?
এখন আমার কী কর্তব্য?
এই অসীম আকাশপারে
আমি কোথায় পামু তারে?
তার চেয়ে তো এ-ই ভালো,
পোঁয়াতির স্তন মনে করে
নরোম বালিশে মুখ গুঁজে
আমি এখন ঘুমাইয়া পড়ি।
পরদিন প্রভাতে নিশ্চয়-,
আকাশ প্রসব করবে দিন।
নয়াগাঁও
৬ এপ্রিল ২০১৭

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন