নদীর নাম যমুনা এক্সপ্রেস- দ্বীপ সরকার

নদীর নাম যমুনা এক্সপ্রেস

চেনা পথটা হারিয়ে গেছে

অচেনাপথটা মৃতঃ

এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-

আরেকটা সংক্রামকবাহী ধুলো,

যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো

তরমুজ চেরা নদীপথ -

নদীর নাম যমুনা এক্সপ্রেস,

রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,

এই পথেই আমার ডুবে যাওয়া টাইটানিকটি

আর খুঁজে পাইনি।

বাঁকিসব অচেনা পথে 

ধূলোসাঁতারে হাবুডুবু খাচ্ছে বিব্রত নাবিক-

বেকুব তরমুজ এক মিথ্যা নদী -

এখানে ঘাপটি মেরে থাকা তরমুজের বিচিগুলো

সকাল থেকেই খেসারত দিচ্ছে-

'ভুল পথ জন্মালে অপরুপ মিথ্যাদের সাহস বেড়ে যায়,

লেখাঃ ২২/৪/২০১৭ইং

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন