ধর্মশালা - সিদ্দিক প্রামাণিক

ধর্মশালা

প্রার্থনা শেষ করেই চলো

সহজ ও সরল পথে ফিরে যাই

ফেরার দরজায়।

যেখানে পায়ের অপেক্ষা করে

বাহারি জুতো আর হাওয়াই চপ্পল।

এখানেই এর পায়ে ওর জুতোর 

উৎসব শেষে

অবশিষ্ট কিছুই না পেয়ে

নিরুপায় আমি

আপাতত নগ্ন পায়ে বাড়ি ফিরে যাব।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন