অপরাজেয় -অনিমেষ সিংহ

 অপরাজেয় 

কোথায় দাঁড়াই বলতে পারো ? 

কোথায় দাঁড়ালে তুমি যন্ত্রণা দেবে আরো ?

পুড়ে যাওয়া অরণ্যে আমার জেগে ওঠে মধুলোভ।

মৃত সব গাছের ডগায় নাচে পাখিদের কলরব। 

এখনো। 

আমি যেতে পারি না

ভাঙা ডানা ছেড়ে এই অববাহিকায়

তোমার ফেলে যাওয়া আরব্য ক্যাকটাসে

 

মাঝে মাঝে সমুদ্র মিশে যায়


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন