সুরফুল
প্রিয় লাকী আখন্দ
নীল মনিহার আমার প্রয়োজন নেই
স্বর্ণালী বিকেলে আপনি না থাকলে
সে বিকেল ধূসর আলোহীন হয়ে যায়
পথ চেয়ে থাকবো না। চলে আসুন।
শ্রাবণের মেঘ অঝরে কাঁদছে
আপনাকে ডাকবো না
সন্ধ্যায় একা একাই ভিজবো
যেখানে নদী থেমে গেছে
সেখানে দেখা হবে
দীপজলা রাতে
নীল শাড়ীতে জানালায় দাঁড়িয়ে থাকবো...
আমার সীমান্তে বসন্তের অভ্যর্থনা
আপনি ভুলে গেলেও
মন ফেরাবো না
ওটা আপনার কাছেই থাক
প্রিয় লাকী আখন্দ
ফেরারী পাখিরা ক‚লায় না ফিরলেও
মূলতঃ আকাশ হয়ে তারাদের ঝুলিয়ে রাখে...
পিয়ানোর রিড, গিটারের তার আলাদা হয়না কখনো
রীতি-নীতি জানিনা
আপনি অপেক্ষা করুণ
আমি আর ডাকবো না
প্রিয় লাকী আখন্দ
পথ চেয়ে থাকার কিছু নেই
সুর মগজে ফুল ফুটিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks