মুক্তি
(অণুগল্প)
নন্দিনী আজ খুশিতে ঝলমল করছে । ছমাস হল ওদের বিয়ে হয়েছে । অথচ এত খুশি তো দূরের কথা, একচিলতে হাসিও ওর মুখে কোনদিন দেখেনি দেবায়ন । বরং মনে হতো কি যেন একটা চাপা কষ্ট আর ভয় ওকে তাড়িয়ে বেড়াচ্ছে । ওদের সম্পর্কেও বেশ আড়ষ্ট, ছাড়োছাড়ো ভাব । বেশ ভালো করে ওকে পর্যবেক্ষণ করে হঠাৎ এত খুশির কারণটা বোঝার চেষ্টা করে দেবায়ন । শেষপর্যন্ত বুঝতে না পেরে ওর খুশিতে সামিল হওয়ার চেষ্টা করে ।
নন্দিনী খুশি, কারণ বিয়ের একবছর আগের শুরু করা ভুল আর বিয়ের পর ছমাস ধরে মিটিয়ে চলা খেসারত, আর সেই সারাক্ষণের আতঙ্ক ও আজ শেষ করে দিয়ে এসেছে ।
লরীটা সম্বিতকে চিরকালের মত চুপ করিয়ে দিয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks