বন্ধ্যা সময় - শামীমা সীমা

বন্ধ্যা সময়!

এই প্রাণ দহনে শীতল আজ

ঘোর বর্ষণে খাঁ খাঁ পুড়ছে হিয়া

ব্যাসবাক্যের ঘোমটা ঢাকা লাজ

পংতি আঁটে ড্যাশ ডট কমা দিয়া।

পাহাড় ভেংগে ছুটছে মেঘের পা

শীর্ণশ্বাসে ওড়ে জলের শরীর

মশকরাতে ভিজায় পাতার গা

আটকে থাকে সময় বন্ধ্যা ঘড়ির।

দ্বন্দ্ব কাঁদে শব্দঘাটের খেয়ায়

বিরাগ বিভাঁজ এলোমেলো ক্ষণ

বালিয়াড়ির বাঁকে দাঁড়ায় ঠাঁয়

একলা উদাস বিবাগী এ মন।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন