Top News

সমুদ্র সিরিজ ১২ ।। রফিক হাসান



সমুদ্র সিরিজ--১২ 

এসেও যে ফিরে যাচ্ছো হে প্রণয় 
হে নিবিড় অহিফেন,
কে তোমাকে নিয়ে যায় সন্ধ্যার সঙ্গমে?

চুমু খেতে গেলে সরিয়ে নিয়েছো তুমি ঠোঁট
মারমেডে সূর্যাস্ত ফেলে সন্ধ্যারঙ 
নোনাপায়ে ফিরেছে একাই

যে কথারা বলে গেছে, যে-কথারা এখনো বলেনি
গোপনমনস্ক চোখ মুহূর্তের চোখে শুধু
দেখেছে ত্রিভুজ, কৃষ্ণঘোর তারার গুঞ্জন

দেখোনি যে গতজীবনের শোকে
তোমার রৌদ্রের নিচে ফুটে আছে 
থোকা থোকা রডোডেনড্রন

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন