Top News

বই মেলায় ।। মজনু মিয়া

বই মেলায়
        

বই মেলায় কিনব বই বাবা তোমায় কই,
বন্ধু অনেক যাবে মেলায় হৈ হৈ হৈ!

কত রকম মজার মজার ছড়ার বই,
রম্য ভূত আর গল্প কিনব হৈ হৈ হৈ!

তুমি আমায় বল যাবে সাথে লই,
তুমি আশা পূর্ণ করবে আশায় রই!

আমার মত শিশু যাবে কিনতে বই,
মিলেমিশে কিনব আমিও হৈ হৈ হৈ!

বাবা প্রাণের বন্ধু আমি প্রিয় হই,
মেলায় যাব কিনতে প্রিয় বই হৈ হৈ!


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন