Top News

তৃতীয় পক্ষ ।। মুহাম্মদ জসিম
















তৃতীয় পক্ষ 



শুক্র এবং রবিবারের মাঝে
                        শনিবারটি হাত বাড়িয়ে থাকে—
একটা দু'টো স্বপ্ন দিও তাকে!
মিলি এবং অবন্তিকার মাঝে
                        অন্য কারো ভীষন কালো চোখ;
নতুন প্রেম অঙ্কুরিত হোক!
অতীত এবং ভবিষ্যতের মাঝে
                        এক চিলতে বর্তমানে বাঁচা,
অচেনা মুখ—সামান্য পরগাছা!
নীরিহ দুই ভাল শব্দের মাঝে
                         ভিন্নভাষায়—ঘরভাঙা চিৎকার;
আষাঢ় জানে—নদীর শিৎকার।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন