স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি- হিংস্র দানবের শিকার শিশুর মতো
উলঙ্গ জননীর গায়ে পরিয়ে দিয়েছ বারো হাত শাড়ি,
ধর্ষিতা জননীর পিতৃহীন সন্তানকে
গড়ে দিয়েছ মাথা গোঁজার ঠাঁই,
স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতা তুমি- দিয়েছ মা বলে ডাকার অধিকার,
শিখিয়েছ অন্যায়ের কাছে মাথা না করতে
বিজয়ের লাল-সবুজের পতাকা।
স্বাধীনতা তুমি- শোষকের শত অত্যাচার নির্যাতন
অবহেলা, মাথা নত করে উপেক্ষা করোনি,
কন্ঠে প্রতিবাদের স্লোগান, হাতে তুলে নিয়েছ অস্ত্র
করেছ শত্রুকে পরাস্ত।
স্বাধীনতা তুমি- অনেক রক্ত আর অশ্রু ঝরা সুফল,
যন্ত্রণা আর্তনাদ হাহাকার চিৎকার সয়ে
৯ মাস বাইশ দিন জননী গর্ভে রেখে জন্ম দিল তোমায়।
স্বাধীনতা তুমি- পাক হায়েনার দালাল দেশদ্রোহী
ঘাতক রাজাকারদের নৈরাজ্যের দেশ বানাতে দাওনি,
বিশ্বের মানচিত্রে রেখেছ বাংলার স্থান
অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল একটি দেশ।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks