চায়ের পেয়ালা ও ঠোঁটের মধ্যে বিস্তর পিচ্ছিল পথ - সাম্য রাইয়ান


চায়ের পেয়ালা ও ঠোঁটের মধ্যে বিস্তর পিচ্ছিল পথ

দেহপুজারী স্বামির দিকে তাকিয়ে কেটে গ্যাছে কতো কান্নাক্লান্ত নিদ্রাহীন রাত

এসবই পুরনো পোশাক, সাজিয়ে রেখেছি নতুনের ছলে

আলমিরা ভরে যায় পোশাকে—পোশাকে শুধু, আবরণে

পোশাক মানে আবরণ, লুকিয়ে রাখার, লুকিয়ে থাকার

আমি পোশাক চাই না

আমার প্রকৃত শরীরে ঘৃণাস্বরে তাকিয়ে স্মৃতিচি‎হ্ন এঁকে দিও মন

তবু আমি পোশাক চাই না,পোশাক হল মিথ্যার আবরণ


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন