প্রণয়পক্ষ - দ্বীপ সরকার

প্রণয়পক্ষ

একটা ঘটনার কূলুপে আটকে থাকা চারটি তৃষ্ণাচোখ

কিছু হৃদয়িক পরিবেশে ডুবে যাওয়া খরাচুল....

.

প্রণয়ের স্বীকার হওয়া কিছু দুঃখ,

কিছু ছ্যাঁকা খাওয়া রোদের প্রগাঢ় নিঃশ্বাস,

ওই গেঁও মেয়েটিকে নিয়ে

মায়াপথে ম্যারাথন কি আর হয়?

প্রথমতঃ বিশটি আঙুলের শপথে

প্রণয়চোখে সাঁতরিয়ে গিয়েছিলাম মধুচন্দ্রিমা রাত।

চেনা চোখে এ কেমন সুড়ুঙ্গপথ! 

খালি মনে হয় স্যঁঁতসেঁতে নদী।

লেখাঃ১/৭/২০১৭ইং

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন