Top News

অনুষঙ্গ ।। জেবুননেসা হেলেন



















অনুষঙ্গ



ঝাড়লণ্ঠন থেকে ছলকে পড়া আলো,
বিদ্যুতের কতটা অপচয় করে
সে বোধ দৃষ্টিসীমাকে
করে না ততটা প্রসারিত,
যতটা সংকোচিত করে সাশ্রয় কার্ড।

বিদ্যুৎ বিভাগ প্রি-পেইডে
ডিজিটাল করেছে আলো!

এখন উর্ধবমুখী ইমারতে
সূর্যের আলো না পৌঁছালেও
পৌঁছে যায় কিন্তু
নেট- ইন্টারনেটের
বিষণ্ণতার কালো।

ভালোরে ভালো!
প্রজন্ম জানে না
প্রভাতফেরীতে ফুল নিয়ে
যায় শহীদবেদীতে কেনো?

"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি। "

ভাষা আন্দোলন '৫২ তে
কি প্রদীপ জ্বালো! 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন