বৈশাখের কথা।। ভাস্কর চৌধুরী
আসবে বলে গেছে
ঝড় ও বাদল নিয়ে একসাথে আসবে।
প্রতিটি বছর এই কাজ দাবদাহে যখন আমার চামরাগুলো কালো হয়ে আসে
তখন এক আবর্তে ফেলে জানান দিয়ে যায়
তার আগমন। ।
সকলের আসার মাঝে কিছু আবর্ত আছে।
শীতের আবর্তেও আমরা যেমন চট কম্বল
গরমে উৎপাটন, তখন ঋতুর মধ্যবর্তী হালকা কোনো ঋতু ঢুকে পড়ে। কিছুদিন
ফুল ফুটে।ফুল থেকে সুগন্ধ আলাদা হয়
আলাদা হতেই যেনো আসা। সকলেই আলাদা হতেই একবার অথবা অনেকবার
একত্র হয়। একত্র ও এক হওয়ার মাঝে
পার্থক্য রয়ে যায়, যেমন মন ও পাহাড়ের খাঁজ।
সেই খাঁজে প্রথম আবর্ত নিয়ে ঝড় ঢুকে
বৃষ্টি নিয়ে, ধুলো উড়িয়ে রাজকীয় ভঙ্গিতে
বৈশাখ এসে বসে।
আমরা মূলত এ দেশে কয়েকটি আবর্তের
মাঝে বসবাস করি। বৈশাখ তার বরণ মাস
তীব্র দাহ, এবং আমের মুকুলের মৌ মৌ গন্ধে সে এসেই জানান দেয়, এই উপহারগুলো নাও। আম পক্কের আগে
তোমরা তো আচার বানাও। একটু জায়গা দাও। বসি। তোমরা নাচ, নৃত্য এখন নয়
বৃষ্টি নিজেই পাখি নয় নাচে। এক রাতে
ঘনঘোর বাদলের রাতে নৃত্য হবে
বৈশাখের আলাদা নৃত্য আছে যা
নাচের সাথে মেলে না কখনো।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks