এস.এম.এ. হাফিজের রম্যগদ্যগ্রন্থ ‘সাহিত্য আড্ডা’ পাঠোদ্ধার
|| মরিয়ম বেলারুশী
বেশ ক’হাত ঘুরে বোহেমিয়ান কবি ও অগ্রজ কথাসাহিত্যিক এস.এম.এ হাফিজের ষষ্ঠ গ্রন্থ রম্যগদ্য ‘সাহিত্য আড্ডা’ হাতে এসেছে বেশ কিছুদিন হলো। নিয়মিত পাঠের তালিকায় যুক্ত হতেই বইটি পাঠ করলাম। সুখপাঠ্য ‘সাহিত্য আড্ডা’ শেষ করতে বেশি সময় কিংবা কষ্ট হয়নি। কবিতার মতো গদ্যে ব্যঞ্জনা উৎপাদনে লেখকের মুুন্সিয়ানা আছে।
লেখক বিশেষ পরিচিত সাহিত্য সুত্রেই। ফলে তার পূর্বের প্রায় সব রচনাই চোখে পড়েছে। কবি এস.এম.এ হাফিজ সিরাজগঞ্জের রত্ন। জন্মসুত্রে তিনি এই জেলা সদরের পৌরসভার মাহমুদপুর মহল্লার মানুষ। তাঁর জন্ম ১ অক্টোবর ১৯৫৯ খ্রি.। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো: রুবাইয়াৎ (কাব্য), ফিরোজা (কাব্য), সেদিন বৃষ্টি ছিল (গল্প), এ শোক শুধু আমার (কাব্য), নিঃসঙ্গ বিহঙ্গ (কাব্য), সাহিত্য আড্ডা (রম্যগদ্য)।
ব্ল্যাক কমেডির ধাঁচে লেখা কবির ‘সাহিত্য আড্ডা’ গ্রন্থটি পাঠক পড়ে মজা পাবেন। অসাধারণ লিখেছেন লেখক। বইটি সমালোচনা, সাহিত্য আড্ডা এবং ছক্কু মিয়া স্মৃতি পরিষদ তিনটি শিরোনামে বিভক্ত হলেও ধারাবাহিকতা আছে। ছক্কু মিয়া এই রম্যগদ্যের গুরুত্বপূর্ণ চরিত্র। ছক্কু মিয়া প্রথম জীবনে ন্যায়-অন্যায় ভুলে টাকার নেশায় তার চায়ের দোকানে সিডিতে অশ্লীল ছবি প্রদর্শন করতো, মাদকের কারবার করতো। এই অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। জেল হাজতে সে নিজেকে সংশোধন করে নেয়। ছক্কু মিয়া প্যারোডি কবিতা লেখা শুরু করে। এই কবিতা লিখে অনেক সুনাম অর্জন করেন। তার লেখা ফিরোজা কবিতা পড়ে ফিরোজা নামের এক মহিলা কবির প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেম করার পর ছক্কু মিয়া বুঝতে পারে তিনি প্রতারনার শিকার, প্রেমিকা ফিরোজা তাকে ঠকিয়েছে। এর পর থেকে কবি নারী বিদ্বেষী কবিতা লেখা শুরু করেন। এই লেখাই তার জীবনের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ছক্কু মিয়ার জন্য অন্য কবিরা ছক্কু মিয়া স্মৃতি সংসদ গঠন করেন। সেখানে ছক্কু মিয়ার জন্য বিশেষ কিছু না করে কবিরা তাদের নিজ নিজ সাহিত্যচর্চা এবং প্রদর্শনে বেশি মনোযোগ দেন। বইয়ের লেখার সাথে এই সময়ের বিভিন্ন সাহিত্য সংগঠন আর সাহিত্যচর্চার সামঞ্জস্যতা লক্ষণীয়।
সাহিত্য আড্ডা বইটি ঢাকার লালপিপড়া প্রকাশন প্রকাশ করা হয়েছে। নান্দনিক প্রচ্ছদ করেছেন চারুশিল্পী আল নোমান। বইটির মূল্য ২০০ টাকা। ডিজিটাল প্লাটফর্ম রকমারী থেকে বইটি সংগ্রহ করা যাবে। বইটি পাঠক মহলে সমাদৃত হবে সে আশা রাখি।
আরো পড়ুন.....
এসডি সুব্রত'র বই ও কবিতা পড়ুন এখানে
অনিন্দ জসীম এর বই ও কবিতা পড়ুন এখানে
মিলন মাহমুদ এর কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাদমান সজীব এর মৃত্যুমৈথুন পড়ুন এখানে
মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks