সম্পাদকীয়,মে সংখ্যা, ২০১৭ইং
এখানে সৃজনশীল এবং প্রগতিশীল ও অপেক্ষাকৃত আধুনিকত্তোর কবি লেখকদের সমাবেশ ঘটাতে চেষ্টা করেছি। প্রবীণদের পাশে নবীনদের পরিচয় ঘটিয়ে দেবার প্রয়াস ছিলো- তাই জন্য উভয় শ্রেণীর কবি লেখকদের সণ্নিবেশ ঘটানোর চেষ্টা করেছি। সাহিত্যের ব্যপক পরিমন্ডলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে পাঠকের হাতেই তুলে দিলাম।
আসলে ভালো কবি ও কবিতার বড় অভাব। তাই ইচ্ছা করলেই পাওয়া মুশকিল। তথাপি অপেক্ষাকৃত ভালোদের খুঁজে বের করে লেখা চেয়ে নিয়েছে। অনেকেই তাঁর সৃষ্টটি দিয়েছেন, আবার অনেকেই দেননি। সে জন্য আমার গোস্যা নেই। এ কথা সত্য যে এ ধরনের উদ্যোগ অনেক কষ্টকর। তথাপি কবিতাকে, সাহিত্যকে ভালোবেসে এক শ্রেণীর মানুষ এই ভালো কাজগুলো করবে। এটা সামাজিক দায়বদ্ধতা। ওয়েবজিন বা ব্লগজিন যদিচ অর্থের সংস্পর্শে নেই- কিন্ত শ্রম, মেধা,সময় ঠিকই সমান তালেই দিতে হয়। তাই এটারও অনেক গুরুত্ব দিতে হবে। প্রিন্টের পাশাপাশি অনলাইন এখন মানুষের নিকট সহজলভ্য অনেকটা বেশি।
একথা নিতান্তই সত্য যে, সব লেখা এক মাপের যেমন হয়না তেমনি এক মাপের কবিও হয়না।কিছু লেখা হয়তো তেমনটা মনে হতে পারে, সেজন্য দুঃখিত হবোনা বরং তাদের স্থান করে দেয়ার স্বার্থটাও দেখতে হবে।
যেসব কবি বন্ধুরা লেখা দিয়ে বা লেখা কালেক্ট করে সহযোগীতা করেছেন। তাদের প্রতি আমার অান্তরিকতার কমতি নেই। পাশে আছেন, পাশে থাকবেন - এমন প্রত্যাশা সব সময়ের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks