তর্কই তর্ক - দ্বীপ সরকার

তর্কই তর্ক

তর্ক দিয়ে তর্ক শুরু
যে জিতে সেই মহাগুরু
তর্ক শেষে শক্ত করো
নাকের ওপর বাঁকা ভুরু।

তর্ক দিয়েই চলছে দেশ 
যেচ্ছা ইচ্ছে তেচ্ছা বেশ 
তুচ্ছ পুচ্ছ গাল মন্দে
ঘেন্না ছুঁড়েই তর্ক শেষ?

তর্কে কেউ ধনী ভালো
তর্কের নিচেই একটু আলো
তর্ক কেউ করতেই পারে
মাথার চুল ক্যান যে কালো? 
লেখা ৩/১/১৫ইং

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন