সাদমান সজীব এর "মৃত্যুমৈথুন" থেকে এক গুচ্ছকবিতা।। book by sadman sajib কুয়াশা

সাদমান সজীব তরুণ কবি। ২০২৬ সালের বইমেলায় প্রকাশ হয়েছে তার প্রথম কবিতার বই ‘মৃত্যুমৈথুন’ । সেখান থেকে ৫ টি কবিতা কুয়াশা প্রকাশ করলো। কবিতার অবয়ব ছোট হলেও ভাবনার জগতে নিয়ে যাবে আপনাকে। আশা করি— কবিতাগুলো ভালো লাগবে। কবি এবং পাঠক-সকলের জন্য শুভ কামনা।
---সম্পাদক


প্রণয়পাত

জীবন জানে— বেঁচে আছি এক বিপন্ন সংযমে

প্রণয় জানে— কী সুখে আছি মৃত্যুর সংগমে


নিশিচুর


সাঁঝের ডানায় মুছে যায় দিগন্ত 

ভেসে আসে আহত সুর

বলে— শব্দের প্রাচীর পেরিয়ে যেতে


আমি পারি না যেতে

সকল ইন্দ্রিয় ভেঙে

পারি না ছুঁতে আরাধ্যকে


স’রে যাই স্বপ্ন থেকে

যেখানে সুর ঘুমিয়ে থাকে

নিহত শব্দের সাথে


তুমি আসো প্রদগ্ধ রাতে

কুয়াশার আদিম স্রোতে

জোছনার চোরাবালিতে


খুনি


আমি কবি হ’তে গিয়ে

সুরকে খুন করেছি


তোমায় খুশি করতে গিয়ে 

ফুলকে খুন করেছি


শব্দের সাথে সংগম করতে গিয়ে

সংসারকে খুন করেছি


খুনি হওয়ার জন্যে 

এসব কি যথেষ্ট নয়


প্রণয়িনী


মৃত্যুই আমার প্রণয়িনী

সবাই চ’লে গেলেও

সে আমায় ছেড়ে যায় নি


ঈশ্বর ও শয়তান 


ঈশ্বর ও শয়তানের মাঝেই মানুষের বাস


যতোটুকু তোমায় স্পর্শ করি

ততোটুকু আমি ঈশ্বর 


যতোটুকু তোমায় স্পর্শ করি না

ততোটুকু আমি শয়তান 


নারী— এবার বলো

তুমি কাকে গ্রহণ করবে


আরো পড়ুন...


মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে 
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে 
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন 

রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন

2 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

নবীনতর পূর্বতন