রুদ্র সাহাদাৎ এর গুচ্ছকবিতা।। poems by rudro sahadat



রুদ্র সাহাদাৎ এর গুচ্ছকবিতা

এইবার জেনেগেছে মন


এই বার জেনে গেছে মন এই সমাজে বাটপারের জনপ্রিয়তা খুব বেশি
মুখে মধু অন্তরে বিষ সাদা জামা কালা মন রঙিন যত্তসব আয়োজন
সাধু সাধু ভাব সততার অভাব.. স্বার্থহীন হাঁটে না  কোনো পা
চোরা শুনিয়ে যায় ধর্মের কাহিনী পাপ পূর্ণ হিসেব নিকেষ
ধূর্ত শিয়ালও অবাক বিস্ময়ে থমকে যায় চলতি পথে

সত্যি বলছি কমরেড
এই বার জেনে গেছে মন এই সমাজে বাটপারের জনপ্রিয়তা খুব বেশি


আধিপত্যের দ্বন্দ্ব

আধিপত্যের দ্বন্দ্ব আজীবন মানুষে মানুষে
কেউ বুঝে কেউ না বুঝে
দৌড়াচ্ছে মানুষ কেউ গন্তব্যে থেকেও গন্তব্য খুঁজে নদীর মতোন
মরীচিকা মায়া প্রেমের খেলায় মোহের ভিতর ঘুর পাক খাই
কখনো রাজনীতি কখনো ইগো কখনো স্বপ্ন হীন

আধিপত্যের দ্বন্দ্ব ঘরে ঘরে পাড়া মহল্লা সমাজের অন্দরমহলজুড়ে

শ্রম হোক শক্তি


ক্ষুধার্ত মুখ রোদে রোদে  ঘামাক্ত শরীর
চোখে পরিবারের চিত্র, বৃদ্ধা মায়ের ওষুধ, পান সুপারী মাছ তরকারি খুব দরকারি
ছোট্ট বাবু সাজিদ মনির  হাজারো বাহনা চকলেট বিস্কুট খেলনা
দু-মোড় ভাতের জন্য বিশ্রামহীন ছুটে চলা সকাল সন্ধ্যা
একটু ছায়া একটু মায়ার টান একটু শান্তির আশায়

হে মহাজন ভালোবাসায় ভালোবাসা হয়
শ্রম হোক শক্তি মানব হোক সম্পদ
ভালোবাসা দিলে ভালোবাসা মিলে
গিভ এন্ড টেক কে যেনো বইল্যা যায়....


আরো পড়ুন....


হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে 
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে 
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে


মহেশখালী বাঁকে

হারিয়ে সবুজ স্বপ্নভঙ্গ মুখ
অস্তিত্বহীন জীবন
বৃক্ষ লতাপাতা পশুপাখি  সংসারহীন
লাল কাঁকড়াও দৌড়ে না আর ভালোবাসাহীন
শাদা গাঙচিল উড়ে যায় অচিনপুর
যার আছে আরও চাই -সবুজে নেই প্রেমপ্রীতি
নদী সমুদ্দুর বালুচরে নেই অন্তমিল
শোনো মহাজন
মহেশখালী বাঁকে সোনাদিয়া কাঁদে


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন