হাবিব হেলাল এর গুচ্ছকবিতা
ধোঁয়াশার মৎস্য সংসার
ঠোঁটের নদীজুড়ে মদির নিঃশ্বাস
চিবুক ছোঁয়া রোদে তুমি স্নান করো
স্মৃতির হরফে আমি পঙক্তি সাজাই
ধুলোয় আঁকা তোমার রোজকার গ্রাফিতি
খুঁজে পাই
জ্যোৎস্নালোকে
আকুল পাথার
ধোঁয়াশার মৎস্য সংসার, অভিমানে লীন...
স্বতন্ত্র নদী নেই কোনো
হৃত শৈশব —
নাটাই-সুতোয় বন্দি সুরেলা নক্ষত্র
নিরালা দুপুরে ওড়ার তৃষ্ণা খুব;
একমুঠো আকাশ দাও
মেঘমল্লারে ডানা হতে চাই...
আরো পড়ুন...
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন
শৈল্পিক অ্যানাটমি
নিঃসঙ্গ প্রজাপতি ডানাঝাপটায়
কচ্ছব-সমকাল;
ঢেউয়ে ঢেউয়ে ওড়ে দগ্ধ পরাগ
ঠোঁটের ভাঁজে স্মৃতির নুন...
আয়নায় হলুদ বিভা
চিনে নিই নিজেরই ভাঙা-মুখ
এখানে কেউ নেই
শুধু আয়ুর খসখসানি
একমুঠো রোদের তৃষ্ণা বুকে
কথারা তরল, গলতে গলতে
সময় শুষে নেয় চেনা আদল
মৃত্যুর যে শৈল্পিক
ব্যবচ্ছেদ
নিজেকেই শাণ দিই যাপিত দহনে...
বিকেল বিষণ্ন নদী
মৌন-মুখর শিল্পের গ্রাম
আমি আঁকছি
একজোড়া বিষণ্ন-নদী
আফাল’র জলবৃত্তে প্রোথিত
— তেজস্বী ঢেউ
বাউলের আঙুলে
ধুকপুক করে জ্যোৎস্না’র রিদম
মুঠোয় তুলে বানভাসি ‘রু’
হাওড়ের প্রান্তরেখায়
বসে একা
ঠোঁটের তৃষ্ণাজুড়ে
গেঁথে যাই পঙ্ক্তির-বেদনা...

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks