পাঁচটি অনুবাদ কবিতা। অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম।। translated poems by asraful alam. Kuasha

পাঁচ কবির ভিন্ন ভিন্ন ভাষার কবিতা।  তবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মদ আস্রাফুল আলম 

       সুন্দর রাত
       কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
       জার্মান থেকে ইংরেজি অনুবাদ: জন ফ্রেডেরিক নিমস

এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
ছেড়ে চলে যাচ্ছি;
অন্ধকারের মধ্য দিয়ে, গোপনে,
এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,  
মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
ভূর্জবৃক্ষরা নতজানু হয়;
তারা সুগন্ধ ছড়ায় মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
কি নিস্তব্ধতা!
অনুভূতির অন্তরাত্মা অকথ্য আনন্দে মেতে ওঠে ।
পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,  
তার সাথে এক রাতের জন্য । 


যে পথে যাওয়া হয়নি
কবি: রবার্ট ফ্রস্ট

একটি হলদে বনের মধ্যে দুটি পথ আলাদা হয়ে গেছে,
আর দুঃখিত আমি দুটোতেই ভ্রমণ করতে পারিনি
এবং একজন ভ্রমণকারী হয়ে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম
আর যতদূর সম্ভব নিচের দিকে তাকালাম
যেখানে পথটি বড় বড় গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে বেঁকে গেছে;
তারপর অন্যটি বেছে নিলাম, ঠিক যতটাই ন্যায্য,
এবং সম্ভবত যেটির শ্রেষ্ঠতর দাবি ছিল,  
কারণ এটি ছিল ঘাসে ভরা এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার অপেক্ষায়;  
যদিও সেখান দিয়ে যাওয়ার কথা
সত্যিই তাদের প্রায় একই রকম জীর্ণ করেছিল,
আর সেই সকালে উভয়ই সমানভাবে পড়েছিল  
পাতাগুলোকে কোনো পদচিহ্ন নিষ্পিষ্ট করে কালো করেনি ।
ওহ, প্রথমটি আরেকদিনের জন্য রেখে দিলাম!
তবুও জেনে রাখি পথ কিভাবে পথে নিয়ে যায়,
আমার সন্দেহ ছিল যে আমি আর কখনো ফিরে আসব কি-না ।
আমি দীর্ঘশ্বাস ফেলে এটি বলব
বহু যুগ পরে কোথাও:
একটি বনে দুটি পথ আলাদা হয়ে গেছে, আর আমি—
আমি একটি বেছে নিয়েছিলাম যেটি কম ভ্রমণ করা হয়েছিল,
আর এটিই সমস্ত পার্থক্য তৈরি করেছে । 


বসন্ত
কবি: উইলিয়াম শেক্সপিয়ার


যখন ডেইজি রঙ-বেরঙের ও ভায়োলেট ফুলগুলো নীলাভ বেগুনি,
আর বুনো ফুলেরা সব রূপালী-সাদা,
এবং হলুদ বর্ণের কোকিল-কুঁড়ি
আনন্দে তৃণভূমিকে রাঙিয়ে তোলে,
কোকিল তখন, প্রতিটি গাছে,
বিবাহিত পুরুষদের উপহাস করে, কারণ সে এভাবেই গান গায়:
'কোকিল!'
কোকিল, কোকিল!' ওহ ভয়ের কথা,
বিবাহিত কানে অপ্রীতিকর ।
যখন মেষপালকেরা জইয়ের খড় দিয়ে তৈরি বাঁশি বাজায়,
এবং উৎফুল্ল ভরত পাখিরা হচ্ছে চাষীদের ঘড়ি,  
যখন ঘুঘু, দাঁড়কাক ও ডাউ পাখিরা জোড় বাঁধে,  
এবং কুমারী মেয়েরা তাদের গ্রীষ্মের পোশাক ধবধবে সাদা করে,
কোকিল তখন, প্রতিটি গাছে,
বিবাহিত পুরুষদের উপহাস করে, কারণ সে এভাবেই গান গায়:
'কোকিল!
কোকিল, কোকিল!’ ওহ ভয়ের কথা,
বিবাহিত কানে অপ্রীতিকর ।


শোকের চরম পরিণতি 
কবি: চার্লস বুকোস্কি 

এমনকি আমি শুনতে পাই 
পাহাড়গুলো যেভাবে তারা প্রাণখুলে হাসে 
আর তাদের নীল প্রান্ত বেয়ে নিচে 
এবং জলের গভীরে মাছেরা কাঁদে 
আর সেই জল হচ্ছে তাদের অশ্রু । 
আমি জলের শব্দ শুনি 
যে রাতে মদ্যপানে ডুবে থাকি 
এবং বিষাদ এতটাই গভীর হয়ে ওঠে 
আমি তা শুনতে পাই আমার ঘড়ির কাঁটায় 
এটি আমার পোশাকের আলমারির হাতল হয়ে যায় এটি মেঝেতে পড়ে থাকা কাগজ হয়ে যায় 
এটি জুতো পরানোর হাতা হয়ে যায় 
ধোলাইখানার টিকিট হয়ে যায় 
এটি সিগারেটের ধোঁয়ায় পরিণত হয় 
গাঢ় লতাপাতায় ঘেরা একটি ছোট গির্জায় বেয়ে ওঠে... 
এসবের বিশেষ কিছু যায় আসে না 
খুব সামান্য ভালোবাসাও অতটা মন্দ নয় 
আর জীবন অতি নগন্য—  যা কিছু গুরুত্বপূর্ণ 
তা হচ্ছে দেয়ালের দিকে তাকিয়ে অপেক্ষা করা 
আমি এই জন্যই জন্মেছি 
মৃতদের রাজপথে গোলাপ বিক্রি করার জন্যই আমার জন্ম হয়েছে । 


আহ প্রেমের ক্ষুদ্র বিষাদময় উচ্ছ্বাস 
কবি: অ্যান কার্সন 

আমি চোখ বন্ধ করে সারারাত তোমার সাথে থাকতে পছন্দ করি। 
কি ভাগ্য—তুমি তো নক্ষত্রদের পথ ধরে এখানে চলে এলে! 
আমি আমার মন ও হৃদয় জুড়ে এক পথ পাড়ি দিলাম
আর সেখানেই তুমি
রাস্তার ধারে হাঁটু গেড়ে বসেছিলে
তোমার ছোট্ট যন্ত্রপাতির বাক্সটি নিয়ে 
কিছু একটা ঠিক করছিলে ।
আমাকে একটি জগৎ দাও, 
যে জগতে আমি ছিলাম যা তুমি কেড়ে নিয়েছো । 


অরো পড়ুন..... 

প্রকান্ড ও ক্ষুদ্র অহংকারের বিরুদ্ধে পড়ুন এখানে
সাহিত্য আড্ডা নিয়ে রিভিউ পড়ুন এখানো
এসডি সুব্রত'র বই ও কবিতা পড়ুন এখানে
অনিন্দ জসীম এর বই ও কবিতা পড়ুন এখানে
মিলন মাহমুদ এর কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাদমান সজীব এর মৃত্যুমৈথুন পড়ুন এখানে
মা দিবসের কবিতাসমূহ পড়ুন এখানে
রুদ্র সাহাদাৎ এর কবিতা পড়ুন এখানে
হাবিব হেলাল এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
নিরাঞ্জন রায়ের কবিতা পড়ুন এখানে
শ্রমিক দিবসের কবিতা পড়ুন এখানে
মে দিবসের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
আবদুর রাজ্জাকের কবিতা পড়ুন এখানে
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে 
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে 
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন 
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
শামসুর রাহমানের গদ্য পড়ুন
নয়ন আহমেদ এর কবিতা পড়ুন
ভাস্কর চৌধুরীর কবিতা পড়ুন
নববর্ষের গল্পগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের ছড়াগুচ্ছ পড়ুন এখানে
নববর্ষের গদ্য পড়ুন এখানে
নববর্ষের কবিতাগুচ্ছ পড়ুন এখানে
সাজ্জাদ সাইফের কবিতা পড়ুন এখানে
স্বাধীনতা দিবস সংখ্যা পড়ুন এখানে
ঈদ সংখ্যা।।২৬ ছড়া পর্ব এখানে পড়ুন
ঈদ সংখ্যা।।২৬ প্রবন্ধ পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ গল্প পর্ব পড়ুন এখানে
ঈদ সংখ্যা/২৬ কবিতা পর্ব পড়ুন একানে
অনন্ত পৃথ্বীরাজ এর রোমান্টিক কবিতা পড়ুন
একুশের একগুচ্ছ কবিতা পড়ুন এখানে
দুলাল সরকার এর গুচ্ছকবিতা পড়ুন এখানে
খৈয়াম কাদেরের কবিতা পড়ুন এখানে
মাহবুবার করিমের কবিতার পড়ুন এখানে
খসরু পারভেজের কবিতা পড়ুন এখানে
রাহমান ওয়াহিদের গুচ্ছকবিতা পড়ুন এখানে
সিদ্দিক প্রামাণিক এর কবিতা পড়ুন এখানে
আযাদ কালামের কবিতা পড়ুন এখানে
বিজয় দিবসের বিশেষ সংখ্যা পড়ুন এখানে
নাগিব মাহফুজ এর উপন্যাস ভিখারি পড়ুন এখানে
কবি আমিনুল ইসলামের দারুণ কবিতা পড়ুন এখানে
তমিজ উদদ্ীন লোদীর গুচ্ছকবিতা পড়ুন এখানে
রোকসানা ইয়াসমিন মণির কবিতা পড়ুন এখানে
মতিন বৈরাগীর কবিতা এখানে পড়ুন
মাসুদ মুস্তাফিজের কবিতা পড়ুন এখানে
অমিত চক্রবর্তীর কবিতা পড়ুন এখানে
বড় ও বিখ্যাত কবির কবিতা পড়ুন এখানে
জিয়াবুল ইবন এর কবিতা পড়ুন এখানে
কাজুও ইশিরোগুরের উপন্যাস বিশ্লেষন প্রবন্ধ পড়ুন এখানে
শূন্য ও আকাশের প্রতি পড়ুন এখানে
অনলাইন সাহিত্যের গুরুত্ব পর্যালোচনা পড়ুন এখানে
এমরান হাসানের কবি পড়ুন এখানে
পোয়াতি ধানের কবিতা পড়ুন এখানে
দুরুত্বের অদেখা প্রাচীর পড়ুন এখানে
শারদুল সজল এর কবিতা পড়ুন এখানে
নকিব মুকশি'র কবিতা পড়ুন এখানে
ভাবুক মাস্টারের পাথর পড়ুন এখানে
কবিতার বরপুত্র আসাদ চৌধুরি এখানে পড়ুন
বাস্তুহারা তারার ইশতেহার পড়ুন এখানে
সুশান্ত হালদারের কবিতা পড়ুন এখানে
মায়াপথিক এখানে
নয়ন আহমেদ এর কবিতা এখানে 
লতিফ জোয়ার্দারের কবিতা পড়ুন এখানে
ইসলাম তৌহীদের কবিতা পড়ুন এখানে

1 মন্তব্যসমূহ

Thanks

  1. শুভেচ্ছা জানবেন ।
    জগদ্বিখ্যাত কয়েকজন কবির জনপ্রিয় কয়েকটি কবিতা (আমার অনূদিত) আজকে ওয়েব ম্যাগাজিন "কুয়াশা"য় প্রকাশিত হওয়ায় ম্যাগাজিনের সম্মানিত সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

নবীনতর পূর্বতন