আবদুর রাজ্জাক || গুচ্ছকবিতা
আমার অশ্ব এবং রাজবাড়ীর কৈতর
নির্ভয়ে তোমার হাত ধরে থাকবো, যেন দ্বিধা-দ্বন্দ্ব ক্লান্ত
না-করে তোমাকে। বসন্ত হলো না, কবিতা হলো না,
জ্যোৎস্নাহারানো নিশিতের ঘুম হলো না,
সে কবিতা বোঝে না——
বাতাসে ধূলিকণার উৎসব, পথে পথে কুহু উৎসব,
ধূলিস্নানের পুষ্পকন্যা তরু-তমালের ছায়ায় নৈশ নিদ্রায়,
ভুলে যাওয়া কঠিন হলেও মনে রাখা সহজ,
মেঘমল্লিকার পংক্তিসমূহ শুভ্র রশ্মিতে পরিণত হবে।
না-খেলেও জিতে যায় কেউ, কাছে থেকেও দূরে যায় কেউ।
আমি তোমাকে কখনই দুরে যেতে দিইনি।
আমার শব্দপিপাসা মার্জিনে রেখে —— এক শব্দসন্যাস
লুম্পেন না-হয়ে শুভ্র হয়েছি।
হাওয়ায় কেঁপে কেঁপে উধাও হয়েছে, মৃত্যু নটবর।
মহিমাকে জিজ্ঞেস করেছি, এক বুক প্রশ্নের শ্যামজ্বর
তোমাকেও কাহিল করেছে কি-না!

স্পর্শঘন প্রকৃত প্রাকৃতিক
না থাকার প্রশ্ন কেনো শেষ হলো না, কেনো ক্ষমা করা হলো না!
তোমাকে ছাড়া আমার ঘুম হয় না,
স্বপ্নের জতুগৃহে আগুন দিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে
আগুন-পোড়া বাতাসের সুর আর আমার কান্নার ঢেউ
সমুদ্রের ঢেউকেও কীরূপ হার মানিয়েছে।
মেঘের ঢেউ থাকে অনাবৃত,
ক্নিশে বৈশাখ, রসালো জৈষ্ঠ্য—বক্রছায়ার ভিতর লুকিয়ে থাকার
পরও তার গহন নিনাদ আমাকে বিমর্ষ করে।
তুমি আমার চেয়ে দু’বছরের ছোটো, কিন্তু তোমার ভালোবাসা
বড় ভাবীর আদরের চেয়েও অধিক অধিক।
তোমার সঙ্গম কাল বড় ভাবির সঙ্গম কালকে হার মানিয়ে থাকে,
বড় ভাবির স্তন দুটি শুভ্র পেয়ারার মতো,
কখনো জিজ্ঞেস করিনি এই সেভ সে কীভাবে রক্ষা করেছে!
ছোটো বড় যেমনই হোক, তুমি-তুমিই অতুলনীয়া।
তুমি যা-কিছু আদর—-তোমাকে বেশী করি ব’লেই তুমি
বৃষ্টির দিনে ঘনিয়ে থাকতে ভালোবাসো বেশী।
আকাশ থেকে নীল গড়িয়ে পড়ে, বড় ভাবি তোমার চেয়ে বেশী-
বেশীই গড়িয়ে পড়ে ভার হয়ে এসে।

আরো পড়ুন...
অনিক খুরশীদের পড়ুন এখানে
চরু হক এর কবিতা পড়ুন এখানে
প্রেমাাংশু শ্রাবণের কবিতা পড়ুন এখানে
সোমা দে'র নিবন্ধ পড়ুন এখানে
সিকান্দার কবিরের কবিতা পড়ুন এখানে
তমিজ উদ্দীন এর কবিতা পড়ুন এখানে
আমিনুল ইসলামের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র কবিতা পড়ুন
রেজাউদ্দিন স্টালিন এর কবিতা পড়ুন
পাথুরে পঁচিশ বছর
দু’দিক থেকে খুলেছি তোমার খোঁপার জানালা,
তুমি এমনই! হৃদয়ের কথা না ব’লে শুধু
তমসা ও অন্ধকারের কথাই ব’লে গেলে আজীবন।
বুঝতে পারি সূর্যাস্তের ছায়াগুলি ছোটো, স্পষ্টত
তুমিও নীরব নৈঃশব্দের ভিতর মুহু্র্মুহু বিদ্যুচ্চমক,
শব্দ- ব্যাকরণ না-মেনে তোমাকে বলেছি
কুরচি ফুলের শৈশবি গল্প।
তোমার ভেতরের কান্না কখনই ফুরাবে না, তোমাকে দেখার
দৃশ্য হয়তো হারিয়ে যাবে শাদা বাড়িটার ওপারে।
সব নীরবতাই মূলত জটিল, তুমি কাঁচের দেয়ালের ওপারে
একটি অঞ্জন বৃক্ষ । ঘনপাতার নিঃশব্দ শিহরন।
মনে পড়ে ধুধু বাড়িটির কথা!
শিহরন ছাড়া একটি কবিতাও লিখিনি কখনো।
তাহমিনা বেগম! পঁচিশ বছর শাদা একটি অশ্ব না- থাকার
উপমা তোমার মনোকষ্টের প্রধান কারণ।
আরো পড়ুন...
ঋজু রেজওয়ান এর দশটি কবিতা পড়ুন এখানে
নাহিদ হাসান রবিন এর গল্প পড়ুন এখানে ক্লিক করে
ইমদাদুল হক মিলনের নুরজাহান উপন্যাস নিয়ে প্রবন্ধঃ পড়ুন
চানক্য বাড়ৈ এর কবিতা পড়ুন এই লিংক এ
ইমদাদুল হক মিলনের নুরজাহান উপন্যাস নিয়ে প্রবন্ধঃ পড়ুন
চানক্য বাড়ৈ এর কবিতা পড়ুন এই লিংক এ

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks